MYPAGE24X7
MYPAGE24X7 is an Online Learning Platforms

Wednesday, August 26, 2026

Nepal's Flood

Posted by: || Wednesday, August 26, 2026 ||

নেপালের ভয়াবহ প্রাকৃতিক হরপা বানের দুর্ঘটনা, নিহত হাজার হাজার মানুষ, নিখোঁজ অনেক বিদেশি পর্যটক, অনবরত মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সমস্ত মানুষের শুভ কামনা চেয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী সহবেদনা প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে , তিনি লিখেছেন....


মুখ্যমন্ত্রী শ্রী সুভেন্দু অধিকারী মহাশয়ের পোস্ট: নেপালের আকস্মিক ভয়াবহ হড়পাবানে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের আত্মীয়, বন্ধু বা প্রিয়জনদের হারিয়েছেন, সেই সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। প্রতিবেশী দেশ নেপাল ও সেখানকার ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের জন্যে প্রার্থনা করি।
১০০-রও বেশি ভারতীয় পর্যটক তথা কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ থেকে যারা নেপাল ভ্রমণে গেছেন সেই সকল তীর্থযাত্রী ও পর্যটকদের অথবা কর্মসূত্রে যাওয়া ব্যবসায়ী ও কর্মীরা যারা এই দুর্যোগের দিনে বিপদের সম্মুখীন হয়েছেন সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। কাঠমান্ডু স্থিত ভারতীয় দূতাবাস ও নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। রাজ্যের কতজন বাসিন্দা এই দুর্ঘটনায় প্রভাবিত বা নিখোঁজ সেই বিষয়টি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে, ক্রমাগত সঠিক তথ্য যাচাই করা হচ্ছে যাতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যেতে পারে। এই ভয়ানক দুর্যোগে আটকে পড়া সকলের নিরাপত্তা, কুশল কামনা করি। 📞 জরুরি হেল্পলাইন নম্বর: ভারতীয় দূতাবাস, নেপাল (দুরভাষ ও হোয়াটসঅ্যাপ): +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ +৯৭৭৯৭০৯১০৭৫০০ কলকাতার ভবানী ভবনে একটি পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে যার নম্বর:- ০৩৩২৪৭৯৩৩১১ +৯১৯১৪৭৮৯০১৮১

Share Post
>> >> Nepal's Flood

0 Comments:

Post a Comment

Write Your Comments:

 










Powered By
Follow Now || WhatsApp || Message || E-mails || About || Disclaimer || Privacy || Print Page

All rights reserved || MYPAGE24X7 || @